রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

তুরাগ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান। 

গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক আদেশে তুরাগ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে ডিএমপির সদর দপ্তর প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রদবদল করা হয়।

নবাগত এই কর্মকর্তা ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তুরাগ থানায় যোগ দেওয়ার আগে তিনি পল্লবী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি ভাটারা থানায় একই পদে (পরিদর্শক, তদন্ত) সফলভাবে দায়িত্ব পালন করেন।

জননিরাপত্তা বিধান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নবনিযুক্ত এই কর্মকর্তার অভিজ্ঞতা তুরাগ থানা এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্ট আদেশে অবিলম্বে এই নিয়োগ কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102