শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্য কী? কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হত্যার আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, যা দেখা গেল ভিডিও ফুটেজে রাজধানীতে প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নিখুঁত তালিকা প্রণয়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

রোববার (১৭ মে) সকালে আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে আশপাশের বিভিন্ন স্থান থেকে আরও লোকজন এসে মিছিলে যোগ দেয়। মিছিলটি মিরপুর রোড হয়ে আসাদগেটের কাছাকাছি গিয়ে শেষ হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102