মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৬ মে, ২০২৬

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে জ‌ড়িত থাকার অ‌ভি‌যোগে ১২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান জচালানো হয়। এর মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থে‌কে ৩১ জন, তেজগাঁও ৪৯, গুলশান থানা এলাকা থে‌কে ৩০ এবং যাত্রাবাড়ী থানা এলাকা থে‌কে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬, মোহাম্মদপুর থানায় ১৬, আদাবর থানায় ৭ , তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার এজাহারনামীয় আসামি।

এছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেফতা‌রি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে সাজা দিয়ে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানী‌তে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102