সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজউক উত্তরা মডেল কলেজে মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজধানীর স্বনামধন্য রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তি আবেদন শুরু হয়েছে। 

সম্প্রতি, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ম থেকে ৯ম শ্রেণি উত্তীর্ণরা ভর্তি হতে পারবেন। ১৮ এপ্রিল থেকে আগামী ৫ মে  (মঙ্গলবার) রাত ১০টা পর্যন্ত কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তি আবেদন সম্পন্ন করা যাবে বলে জানানো হয়েছে। 

ভর্তির যোগ্যতা হিসাবে ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণি উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। ভর্তিযুদ্ধে বাংলা, ইংরেজি ও গণিত বিযয়ের উপর ১০০ নম্বরের ওপর ২ ঘন্টার পরীক্ষা নেয়া হবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লিখিত পরিক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের ভর্তির পূর্বে কাগজপত্রসহ প্রয়োজনীয় তথ্য যাচাই পূর্বক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়াও ভর্তির বিষয়ে কলেজে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে বলে জানিয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102