মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

ফুটপাতে ব্যবসা করতে লাগবে সিটি করপোরেশনের অনুমতি

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
ঢাকার ফুটপাতগুলোকে পথচারী চলাচলের উপযোগী রাখতে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে তালিকাভুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে ‘নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক জানান, ফুটপাতে ব্যবসা করতে হলেও এখন থেকে সিটি করপোরেশনের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি বলেন, ‘যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।

নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে জনগণ এবং সিটি করপোরেশনকে সমানভাবে কাজ করতে হবে।’তিনি আরো জানান, হকাররা কোথায় বসবেন এবং কতটুকু জায়গা ব্যবহার করবেন, তার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে।

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপ সম্পন্ন করা হবে বলে জানান প্রশাসক। তিনি উল্লেখ করেন, অল্প জায়গায় যেন অতিরিক্ত দোকান না বসতে পারে, সেটি নিশ্চিত করাই এই জরিপের মূল লক্ষ্য।

ঢামেক হাসপাতালের সামনের উদ্ধার করা ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।শহরকে পরিষ্কার রাখা এবং এডিস মশা নির্মূলে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। রাজপথে কেউ ময়লা ফেলব না—এই শপথ প্রতিটি নাগরিককে নিতে হবে। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102