সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

বাংলা নববর্ষে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ঘোষণা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। মঙ্গলবার পয়লা বৈশাখে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এতে সভাপতিত্ব করেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজনটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকাল ১০টায় পুরানা পল্টনের মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত “বাংলা নবযাত্রা ১৪৩৩” শীর্ষক বর্ণাঢ্য র্যালি বের হবে। দ্বিতীয় পর্বে দুপুরে বিজয়নগরে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন থাকবে, যেখানে দেশীয় খাবারের মাধ্যমে দর্শনার্থীদের আপ্যায়ন করা হবে।

তৃতীয় পর্বে বিকাল থেকে রাত পর্যন্ত “বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪৩৩” অনুষ্ঠিত হবে। এতে দেশাত্মবোধক গান, লোকগীতি, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে “বাঙলা দিনপঞ্জিকা ১৪৩৩” প্রকাশনাও উন্মোচন করা হবে।

আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন আরও ঐতিহ্যসমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102