বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
কেনাকাটার পর তা বহনের জন্য ক্রেতাকে বিনামূল্যে কাগজের শপিং ব্যাগ দেওয়া হতো ব্র্যাকের লাইফস্টাইল রিটেইল চেইন স্টোর আড়ং থেকে। গত বছর সেপ্টেম্বর থেকে সেই ব্যাগের জন্য দাম নেওয়া হচ্ছে। এই দাম নেওয়া বন্ধ করতে রবিবার (১৫ মার্চ)  সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ দেওয়া হয়েছে।রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নোটিশদাতা। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হবে জানিয়েছেন আইনজীবী অভি।    নোটিশে বলা হয়েছে, গত বছর ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে আড়ং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। এটি ভোক্তা অধিকার ও ব্যবসায়িক নীতির পরিপন্থী।আড়ংয়ের দেখাদেখি অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের দাম আদায়ে উৎসাহিত হতে পারে। তাই অবিলম্বে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে আড়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে নোটিশে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102