সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে ভূমিকম্প অনুভূত

মুক্তি মিলছে না, খায়রুল হকের কারাগারেই কাটবে ঈদ!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ মার্চ দিন করেছেন। এক্ষেত্রে তিনি হত্যা ও দুর্নীতিসহ পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও ঈদের আগে তার কারামুক্তি হচ্ছে না।আদালত ও মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে মাদরাসাছাত্র মো. আরিফ নিহতের মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।ওই মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জং ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের বিরুদ্ধে মামলা করেন।এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102