সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহবান বস্তাবন্দি অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার, ফেসবুকে তোলপাড় প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, পাশের কেন্দ্রে হামলা-ভাংচুর বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ‍্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে।এ কারণে যানজট এড়াতে ট্রাফিক বিভাগ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে ডাইভারশন কার্যকর করবে। ডাইভারশন ও বিকল্প সড়কগুলো হলো—

ইন্দিরা রোড-বেগম রোকেয়া সরণি 

ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে।

মানিক মিয়া এভিনিউ-বেগম রোকেয়া সরণি

মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বাঁয়ে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে।এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102