সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

লাথি দিয়ে বিড়াল হত্যা, যুবকের ৬ মাসের দণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে লাথি মেরে বিড়াল হত্যার অভিযোগে এক যুবককে ৬ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরো এক মাস কারাভোগ করতে হবে।বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আকবর হোসেন শিবলু মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় মুক্তিযোদ্ধা টাওয়ারে গত বছরের ১ ফেব্রুয়ারি বিড়ালটিকে হত্যা করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুরের পোষা বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি লাথি মারছেন। এক পর্যায়ে পা দিয়ে প্রাণীটির মৃত্যুও নিশ্চিত করেন। উল্লেখ্য, অভিযুক্ত শিবলু একই ভবনের বাসিন্দা এবং মনসুরের প্রতিবেশী।এ ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশ। একই বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102