বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৮ মার্চ, ২০২৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ মলিনায়তনে রবিবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এমএ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির আহবায়ক কবি সজিম সাইন, পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট্রের ম্যানেজার প্রিন্স কোরাইয়া ও নারী উদ্যোক্তা কবিতা দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, ১৯১১ সালে প্রথমবারের মতো কয়েকটি দেশে এ দিবস পালিত হয়। পরে ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। তখন থেকেই দিনটি বিশ্বব্যাপী নারীর অধিকার ও সমতার প্রতীক হয়ে উঠে। বিশ্বজুড়ে আজকের দিনটি কেবল উদযাপনের নয়, আত্মসমালোচনা ও অঙ্গীকারেরও। আমাদের মনে করিয়ে দেয়, সমতার পথে অগ্রগতি হলেও এখনো অসংখ্য নারী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই শুধু প্রতীকী সম্মান নয়, প্রয়োজন বাস্তব পরিবর্তন। নিজ নিজ অবস্থান থেকে নারীদের মৌলিক অধিকার নিশ্চিত করণে সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে, পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট্রের পক্ষ থেকে নয়জন সফল নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102