শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি মেগা প্রকল্পে অপচয় রোধে উন্নত ফিজিবিলিটি স্টাডির গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন মুহুরীর উজানের ঢলে লোকালয়ে পানি, দুর্ভোগে হাজারো মানুষ চার বছর পর গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন পরীমনি ফ্রান্স-স্পেনকে এগিয়ে রাখলেন কোর্তোয়া, রোমেরো বললেন—‘কান দিই না

উত্তরায় ফ্ল্যাট লুট ও গৃহকত্রী হত্যায় দারোয়ান-ভাড়াটিয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রাজধানীর উত্তরায় ফ্ল্যাটে ঢুকে লুটপাট ও গৃহকত্রীকে মুখে স্কচটেপ পেঁচিয়ে হত্যার ঘটনায় বাড়ির দারোয়ান ও ৪র্থ তলার এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বুধবার) দুপুরে উত্তরা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

এ ব্যাপারে উত্তরা নিউজকে তিনি বলেন, এ ঘটনায় নূরে আলম বাঘ (৪৭) ও মো. রাসেল মাতবর ওরফে জনিকে (২৫) গ্রেপ্তার করা হয়। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামীদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংঙ্কার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এই লুটপাট ও হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিল। এদের মধ্যে নূরে আলম বাঘ ওই বাড়ির দারোয়ান এবং রাসেল মাতবর ৪র্থ তলার ভাড়াটিয়া। বাকীরা তাদের সহযোগী। এক আসামী এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২ মার্চ) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ডিএমপি তুরাগ থানাধীন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৫নং বাড়িতে ডাকাতি ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় গৃহকর্ত্রী রেজিনা মমতাজের (৬৩) মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ভুক্তভোগীর ছেলে রাইসুল আলম যুগান্তরকে বলেন, আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102