সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

মানবিকতায় অনন্য উদ্যোগ: ঈদে ২০ জনকে কৃত্রিম পা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

জাহিদ ইকবাল: দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের ভরসায় খুঁড়িয়ে চলা দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন অসহায় ব্যক্তি এবার ঈদে পেলেন নতুন জীবনযাপনের স্বপ্ন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’ সমাজের বিত্তবানদের সহযোগিতায় তাদের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছে।

প্রায় ১৫ দিনের প্রশিক্ষণ শেষে ঈদ উপহার হিসেবে এই কৃত্রিম পা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মাদ নূরুস সাবা, প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, ইজি লাইফ ফর বাংলাদেশ-এর পরিচালক মো. মনিরুল ইসলাম, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম হোসেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেনসহ অন্যান্যরা।

এ বিষয়ে প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, সমাজের সহযোগিতায় এখন পর্যন্ত ১৭৩ জনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।

অসহায় ও দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের জীবনে গতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। তিনি এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102