বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার নির্ধারণ হয়েছে হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২ মার্চ) বিকাল পৌনে ৪টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১১)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102