সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

কমল পেঁয়াজ-আলুর দাম

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ ও আলুর দাম কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজিতে ৩৫-৪০ টাকা (গত সপ্তাহের চেয়ে ১৫-২০ টাকা কম), ইন্ডিয়ান পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি।এ ছাড়া আলু ৫ কেজি ১০০ টাকা (গত সপ্তাহে ছিল ১২০ টাকা) বগুড়ার আলু ২০-২৫ টাকা কেজি।বিক্রেতা মো. খালেক বলেন, চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমেছে, আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরো কমতে পারে। এ ছাড়া আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-২২০ টাকা, রসুন ১২০-১৮০ টাকা, দেশি মশুর ডাল ১৭০ টাকা, মুগ ডাল-১৮০ টাকা, মিনি কেট চাল ৭৮-৯০ টাকা, নাজিরশাইল চাল ৭৬-৮৮ টাকা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102