সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

চিরচেনা ব্যস্ততা নেই রাজধানীতে

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
সারা দেশের বিরাজ করছে ভোটের আমেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশের সব সরকারি-বেসরকারিসহ প্রায় সব প্রতিষ্ঠানে চারদিনের ছুটি পেয়ে ভোট দিতে রাজধানী থেকে গ্রামে ছুটে গেছেন লাখো মানুষ। এতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা। বুধবার সকালে রাজধানীতে সেই চিরচেনা ব্যস্ততা লক্ষ্য করা যায়নি।

এদিন সকাল পৌনে ১০টায় প্রগতি সরণি এলাকায় দেখা যায়, সড়ক অনেকটাই ফাঁকা। মোটরসাইকেল বন্ধ থাকায় সড়কে কোনো মোটরসাইকেল দেখা যায়নি। সড়কে বাসের সংখ্যা ছিল অনেক কম।

মোহাম্মাদপুর থেকে যমুনা ফিউচার পার্ক এসেছেন তাহরিমা আক্তার।

তিনি বলেন, রাস্তায় বাসের সংখ্যা অনেক কম। সিএনজি নিয়ে এসেছি। ভাড়া অন্যদিনের মতোই রয়েছে।সকাল ৮টার দিকে টঙ্গী থেকে প্রগতি সরণি আসা মুন্না নামের এক ব্যক্তি বলেন, রাস্তায় বাস আছে, তবে তুলনায় অনেক কম।

যাত্রী আরো কম। টঙ্গী থেকে ক্ষিলখেত পর্যন্ত যেই বাসে এসেছি তাতে মাত্র তিনজন যাত্রী ছিলেন।প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার। গতকাল শেষ কর্মদিবসে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102