মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

পাথরঘাটায় সাবেক এমপি হিরুর ওপর হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
বরগুনার পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন তিনি। আজ  সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসার সামনে তাঁর ওপর এ হামলা করা হয়। স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার খাওয়ার পর বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন হিরু।এ সময় বাসার সামনেই তিন থেকে চারজন লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার পাইপ দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। আহত গোলাম সরোয়ার হিরু বলেন, ‘বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।এতে আমার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এখন বাসায় চিকিৎসক ডেকে চিকিৎসা নিচ্ছি।’ পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন। ২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন হিরু।২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102