সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের জনসভাস্থলে কর্মী-সমর্থকদের অপেক্ষা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জনসভায় বক্তব্য দিবেন তিনি।

সফরসূচি অনুযায়ী শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি উপস্থিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন।

সময় যতো বাড়ছে ততোই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন তারা। দলীয় প্রধানকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য অধীর হয়ে উঠেছেন বিএনপির সকল স্থরের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টার নিয়ে নামবেন তারকে রহমান। পরবর্তীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় আসবেন।

দলীয় প্রধানের আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে মাঠে হাজির হতে দেখা যাচ্ছে।

তারেক রহমানের এই সভায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঠাকুগাঁওয়ের জনসভা শেষে দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102