রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার” পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুলেশন আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত  বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার শিক্ষককে শোকজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
খুলনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলার কয়রা উপজেলায় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ চার শিক্ষককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে। খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী জনসভা আয়োজন ও তাতে অংশগ্রহণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন কয়রার কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলিউল্লাহ, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক মো. শরিফুল ইসলাম, একই মাদরাসার সহকারী মৌলবী মাওলানা রফিকুল ইসলাম এবং বেজপাড়া দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম।আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য ইয়াসমিন নাহার স্বাক্ষরিত শোকজ নোটিশ প্রকাশ করা হয়।নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন আচরণবিধি অনুযায়ী এমপিওভুক্ত ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের পক্ষে সভা-সমাবেশ বা প্রচারণায় অংশ নিতে পারেন না। এ কারণে অভিযুক্তদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির তথ্য অনুযায়ী অভিযুক্ত শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102