শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবাহওয়া অফিস। 

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

এর আগে শনিবার ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা

ঢাকায় সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102