বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির সিএনই এম এম বাদশাহ্।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন মো. শহিদুল ইসলাম ও উত্তম চক্রবর্তী।এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৯ জন। মোট ভোট পড়েছে ২৮৪টি। মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৪৫ ভোট, সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ্ ১১৯ ভোট, শহিদুল ইসলাম রাজী যুগ্ম সম্পাদক পদে ১৪৭ ভোট, আমিনুল ইসলাম অর্থ সম্পাদক পদে ১৭৪ ভোট, নিহাল হাসনাইন সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল ২১৩ ভোট, আইয়ুব আনসারী ১৩৪ ভোট এবং মাহবুব আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে সহসভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102