সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খুলনায় মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে কোথায় আর্জেন্টিনা? স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা সব উপজেলা হাসপাতালে এ বছরেই বসছে প্যাথলজি ল্যাব ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

এনসিপি নেতাকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ!

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ছবি- নিখোঁজ জাতীয় নাগরিক পার্ট নেতা মো. ওয়াসিম।

 রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. ওয়াসিম। পরিবারের দাবি আজ (রবিবার) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে নিজ বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি ওয়াসিমকে ধরে নিয়ে যায়।

 

নিখোঁজ ওয়াসিমের স্ত্রী শারমিন আকতার টুম্পা’র দাবি, ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিলেও তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাননি। একই সঙ্গে ওয়াসিমকে কেন ধরে নেওয়া হচ্ছেসে সম্পর্কেও কোনো কারণ জানানো হয়নি। যাওয়ার সময় পরিবারের সদস্যদের শ্যামপুর থানায় যোগাযোগ করতে বলা হয়।

 

ওয়াসিমের স্ত্রী শারমিন জানায়, পরবর্তীতে আমরা কদমতলী থানা শ্যামপুর থানায় যোগাযোগ করলেও ওয়াসিমকে আটক বা হেফাজতে রাখার তথ্য দিতে পারেনি পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলেও আটকের কোন তথ্য পায়নি পরিবার। এতে নিখোঁজ ওয়াসিমের পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় সময় পার করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102