বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আইপিএল নিলামে সাত বাংলাদেশি, নেই সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

এবারের আইপিএল মিনি নিলামকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে ৩৫০ জনকে বাছাই করে মঙ্গলবার চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম নিলামে জায়গা পেয়েছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রাকিবুলের নামটি কিছুটা চমক নিয়ে এসেছে। ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ স্পিনার নিয়মিত খেলছেন ইমার্জিং দল, এইচপি স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলে। আন্তর্জাতিক অঙ্গনে এখনো অভিষেক হয়নি এই তরুণ স্পিনারের।

মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয়, বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে দলগুলো সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে ৩২টি জায়গা বিদেশিদের জন্য বরাদ্দ।

সবচেয়ে বড় নিলাম-পার্স নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।

৬৪.৩০ কোটি রুপি বাজেট নিয়ে ৬ বিদেশিসহ ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।

আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসবে নিলামের আসর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102