সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

আশরাফুল কি অবিচারের শিকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শনিবার (২৪ অক্টোবর) সকালেও বাংলাদেশ দলের অনুশীলন তদারকি করেছেন, ব্যাটারদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টের পরিকল্পনা সাজিয়েছেন। কিন্তু সন্ধ্যার পর মোহাম্মদ আশরাফুল জানতে পারলেন তিনি আর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে নেই।

আচমকা জাতীয় দল ছাড়তে হওয়ায় তার কণ্ঠে কিছুটা হাহাকারের সুর। তবে বিসিবির সঙ্গে চুক্তির ধরনের কথা বলেই সব মেনে নিচ্ছেন তিনি।
দায়িত্ব হারানোর পর গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘মাগরিবের পর শুনলাম জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পরের ৩ মাস যখন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে, তখন জানানো হবে।

পদ হারালেও তার সঙ্গে কোনো অবিচার হয়নি বলে জানিয়েছেন আশরাফুল, ‘আমার সঙ্গে অবিচার করা হয়নি। বিসিবি নিয়ম অনুযায়ী আমাকে সরিয়ে দিয়েছে। প্রয়োজন হলে বিসিবি আমাকে ভিন্ন জায়গায় কাজে লাগাবে। আমরা যারা কোচ হিসেবে থাকি, তাদের চুক্তিটা এভাবেই হয় যে, বোর্ড চাইলে আমাদের অন্য কোথাও কাজ করাতে পারবেন।

এটা তাদের এখতিয়ারভুক্ত।
আশরাফুলের সরিয়ে দেওয়ার পেছনে বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যাটিং দুর্দশা সামনে আসছে। কদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ, করতে পারেনি দুই শ রানও।

অস্ট্রেলিয়া সফরে ডারউইনে ঐতিহাসিক জয় পেলেও ম্যাকাইয়ে দুই ইনিংসে করেছে ৬৪ ও ৯৫ রান। এর আগে জিম্বাবুয়ে সফরেও খারাপ খেলেছে দল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102