শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ওয়ালী উল্লাহদোয়া পুর্ব আলোচনায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উনার শারীরিক অবস্থা এখনো শঙ্কটাপন্ন। ইতোমধ্যে বিজয় দিবসের দলীয় সকল কার্যক্রম স্থগিতের নোটিশ দেয়া হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি। মহান আল্লাহ যেনো, আমাদের নেত্রীকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দেন।

এসময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহ:সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার সহ পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ও পৌর ছাত্রদল, শ্রমীক দল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে, উত্রাইল বাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সুমন মিয়া, কার্যকরী সভাপতি ও পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, মো: আলিউল আজিম সহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীগণ এবং উত্রাইল বাজারের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102