মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের নবসূচনা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আন্তর্জাতিক ফুটবলে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণে আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

একই দিনে ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে যখন প্রতিবেশী দেশটির বিপক্ষে লড়বেন হামজা-জামালরা, তখন বসুন্ধরা কিংস অ্যারেনার নাম উঠে যাবে নিরপেক্ষ ভেন্যুর তালিকায়।

আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের হোম ম্যাচটি বাংলাদেশকে আয়োজনের প্রস্তাব দেয়। আনুষ্ঠানিক প্রস্তাবটা পেয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বসুন্ধরা কিংস সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুর হাসানকে জানালে তিনি কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের সম্মতি দেন বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (নারী ও পুরুষ) বেশ কিছু ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে এএফসি ক্লাব পর্যায়ের খেলাও সফলভাবে আয়োজন হয়েছে। সর্বশেষ নারীদের বয়সভিত্তিক সাফের (অনূর্ধ্ব-২০) আসর বসেছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়।

সুযোগ-সুবিধা, মানসম্মত আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি দিনেক দিন বৃদ্ধি পাচ্ছে। জুনে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে সফলভাবে ম্যাচ আয়োজনের পর এ মাসেই হংকং, চায়নার বিপক্ষে আরেকটি সফল আয়োজন করে বাংলাদেশ। তাতে এএফসিসহ এশিয়ার সদস্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। যার ফলশ্রুতিতে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের প্রস্তাব পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102