শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান

রাজধানীতে ব‍্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর নীলক্ষেত গাউছিয়া মার্কেটের পাশে ব্যাটারিচালিত ভ্যান উল্টে মো. সুজন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনা ঘটার পর আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সিস সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সুজন ময়মনসিংহের গফরগাঁও থানার হাটিরিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি রতন সাহেবের গলিতে ভাড়া থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, গতরাতে ভ্যান উল্টে আহত হন তিনি। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে আজ সকলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে ওই ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের ওসেকে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102