শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঁপলো টঙ্গী: কেমিক্যাল গুদামে আগুন, আহত ৫

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ফেমাস কেমিক্যাল নামক একটি কেমিক্যাল গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পুরো গুদামজুড়ে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, চারপাশে ধোঁয়া আর আগুনে এলাকা ভরে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি এবং কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় আগুন নেভানোর সময় ফায়ার ফাইটার শামীম, নূরুল হুদা, জয়, পরিদর্শক নাঈম ও স্থানীয় ব্যবসায়ী বাবু আহত হন। প্রাথমিকভাবে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সময়মতো ফায়ার সার্ভিস না এলে পুরো মার্কেট ভয়াবহ ক্ষতির মুখে পড়ত। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ব্যবসায়ীরা ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102