শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

মাইলস্টোন দুর্ঘটনায় হতাহত পরিবারের ৮ দফা দাবি

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উত্তরার দিয়াবাড়িতে মানববন্ধন ও কাফন মিছিল করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতসহ সারাদেশে কোচিং বাণিজ্য বন্ধের দাবি তুলে ৮ দফা প্রস্তাব দেন।

মানববন্ধনে অভিভাবকরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ রাখেনি। বরং ২০ দিন পর তাদের ডেকে স্কুলের পক্ষে স্বাক্ষর নিতে চাওয়া হয়। তারা আরও জানান, স্কুল কর্তৃপক্ষ ও বহিরাগতরা তাদের হুমকি দিচ্ছে, মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জোরপূর্বক স্কুলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

অভিভাবকদের অভিযোগ, মাইলস্টোন স্কুল শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছে, যা থেকে অধ্যক্ষ নূরনবী ও প্রধান শিক্ষক খাদিজা আক্তারসহ কয়েকজন কোটি কোটি টাকার মালিক হয়েছেন। নিহত শিক্ষার্থী সায়মার বাবাকে শিক্ষক নোমান লাঞ্ছিত করার অভিযোগে তার পদত্যাগের দাবি জানানো হয়েছে।

দাবিগুলো হলো:
১. দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা।
২. দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করা।
৩. সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে যথাক্রমে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া।
৪. স্কুল কর্তৃপক্ষকে নিহতদের পরিবারকে ২ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য করা।
৫. রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরানো বা রানওয়ে স্থানান্তর করা।
৬. অভিযুক্ত প্রধান শিক্ষক খাদিজা আক্তারকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ।
৭. স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ উন্মুক্ত করা।
৮. বিমান বাহিনীর প্রশিক্ষণ জনবসতিহীন স্থানে নেওয়া।

উল্লেখ্য, গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়ে ৩৩ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102