সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়ুর্বেদিক ওষুধের আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর জানায় ক্রাইম পেট্রোলে আসক্ত কিশোরী বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তিস্তার পানি বিপৎসীমার নিচে, নীলফামারীতে বন্যার শঙ্কা নেই মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৫%, শহরে চাপ বেশি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলতি ২০২৫ সালের জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা তার আগের মাস জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মূল্যস্ফীতি সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিএসের তথ্যমতে, জুলাইয়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৫৬% এবং খাদ্যবহির্ভূত খাতে ৯.৩৭%। খাদ্যবহির্ভূত পণ্যের দাম বৃদ্ধিই মূলত সার্বিক মূল্যস্ফীতিকে চাঙা রেখেছে।

শহরে মূল্যস্ফীতির চাপ তুলনামূলক বেশি। জুলাইয়ে শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল ৮.৯৫%, যা আগের মাসে ছিল ৮.৯৪%। অপরদিকে, গ্রামাঞ্চলে তা দাঁড়ায় ৮.৫৫%, যা জুনে ছিল ৮.৪৬%।
খাদ্যপণ্যের দামও শহরে বেশি হারে বেড়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.০৪%, যেখানে গ্রামে তা ৭.৩৬%।

বিশ্লেষকদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, আমদানি নির্ভরতা এবং টাকার মান হ্রাস—এই তিনটি কারণে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102