মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পুলিশের দাবি: ২৪ ঘন্টায় আরও আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে করে গত দুই দিনে মোট ২২ জনকে গ্রেফতারের তথ্য জানালো আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক খুদে বার্তায় জানায়, গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর একদিন আগেই, গতকাল সোমবার ডিবি জানিয়েছিল, একই দলের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সাংবাদিকদের জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার কর্তৃক আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102