বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিতর্কিত রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এবার ইতিহাসে প্রথমবারের মতো হত্যামামলায় গ্রেপ্তার ও রিমান্ডে গেলেন। রাজনৈতিক প্রভাবে বেআইনি রায়, বিচারব্যবস্থার অপব্যবহার এবং জাল রায় তৈরির অভিযোগে তিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি।

বুধবার (৩০ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শাহবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের আসনে বসে তিনি রাজনৈতিক প্ররোচনায় বেআইনি রায় দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করেছেন।

২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণার রায় দিয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারপ্রধানের ইচ্ছায় এবং ভবিষ্যত পদায়নের আশায় তিনি রায়টি ‘ফেব্রিকেট’ করেন। রাষ্ট্রপক্ষের মতে, তার সেই রায় থেকেই ২০২৪ সালের ৫ আগস্টের গণহত্যার পথ তৈরি হয়।

খায়রুল হককে গত ২৪ জুলাই ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। একইদিনে তাকে ২০২৪ সালের জুলাইয়ে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া নারায়ণগঞ্জের একটি মামলায় অভিযোগ রয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে রায়ের ভাষা বদলে সংবিধান লঙ্ঘন করেছেন।

এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্লট গ্রহণ সংক্রান্ত একটি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে।

খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পান। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগের পতনের পর তিনি পদত্যাগ করেন।

বিচার বিভাগের শীর্ষস্থানে থেকে নেয়া সিদ্ধান্তের জন্য আজ তিনি কাঠগড়ায়। তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার হলে তা দেশের বিচারব্যবস্থায় জনআস্থার নতুন অধ্যায় সূচিত করতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102