মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

চীনে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজার মানুষকে স্থানান্তরিত করেছে কর্তৃপক্ষ।

দেশটির উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতিচলছে।

বেইজিংয়ে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেখানেপ্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেএবং কয়েক ডজন রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে লোকজনকে বের করে আনছে।

আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, আজ বৃষ্টি কমতে পারে, তবে সামনে বেইজিংসহ চীনের অন্যান্য অংশে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আরও হতাহত রোধে ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

চলতি গ্রীষ্মে চীনের অনেক অংশে চরম আবহাওয়া বিরাজ করছে। এই মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে রেকর্ড তাপপ্রবাহ অনুভূত হয়, অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

গত সপ্তাহে, হেবেই প্রদেশের বাওডিং শহরে প্রায় ২০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানির তোড়ে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে
বন্যার পানির তোড়ে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে
চীনে আগামীতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
চীনে আগামীতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102