বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস

শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। 

তিনি, ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।

তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে।

ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে।

তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে ‘চমৎকার’ এবং ‘সম্মানযোগ্য’ বলে অভিহিত করেন। পাকিস্তান-ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছে।

ওয়াশিংটনে সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে, সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102