মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৪৯ মামলা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই ২০২৫) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

দিনব্যাপী চালানো এ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে মোট ১,১৪৯টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ১৪৮টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ হ্রাসে এই অভিযান পরিচালিত হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ পার্কিং, লেন ভঙ্গ, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহনসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102