রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

বিএনপি সমুদ্রের মত বড় একটি দল: উত্তরায় আফাজ

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন-দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত- এসব কথা বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

আজ বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় আয়োজিত বিএনপির এক বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফাজ উদ্দিন বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।

এর আগে উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে ১২ নম্বর সেক্টর খালপাড় এসে শেষ হয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ সময় দলীয় ব্যানার ফেস্টুন হাতে এসব নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102