রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা

উত্তরায় অস্ত্রসহ সন্ত্রাসী আলতাফের ডানহাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা থেকে কুখ্যাত অপরাধী ও সন্ত্রাসী ঠোঁট কাটা আলতাফের ডানহাত খ্যাত অন্যতম সহচর আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় গোপণ সংবাদের ভিত্তিতে উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার বাইদা বস্তি থেকে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় উত্তরা আর্মি ক্যাম্প জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. আলীকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আলীর নামে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানিয়ে সেনাবাহিনী। প্রয়োজনী জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য আলীকে উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102