শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

জাতীয় ঐকমত্যের লক্ষ্যে টানা সপ্তম দিনের বৈঠক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সাংবিধানিক সংস্কার এবং রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির উদ্দেশ্যে রাজধানীতে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা। এই পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরু হয়েছে রোববার (২৯ জুন)।

সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। বৈঠক সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

এদিনের আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে সংস্কার প্রস্তাবের কিছু অমীমাংসিত বিষয়। আলোচ্য বিষয়গুলো হলো—

১. রাষ্ট্রের মূলনীতি

২. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি ও ভূমিকা

৩. জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন

৪. রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

৫. নারী প্রতিনিধিত্বের কাঠামো

এ পর্যন্ত দ্বিতীয় দফার ছয়টি বৈঠকে নয়টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে কমিশন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, এনসিপিসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

আগের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব থাকলেও, কমিশন সেটি থেকে সরে এসে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের নতুন প্রস্তাব দিয়েছে। তবে এই কমিটি গঠনে নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত হতে পারে বলে বিএনপি আপত্তি জানিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন—এমন প্রস্তাবনায় কিছু শর্তসাপেক্ষে বিএনপি সম্মতি জানিয়েছে।

সংবিধানের মূলনীতি সংশোধন নিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগিয়েছে। বামপন্থী এবং কিছু রাজনৈতিক দল ব্যতীত বেশিরভাগ রাজনৈতিক দল সংবিধানের মূলনীতি ধরে রাখার পক্ষে একমত হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবও অধিকাংশ দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনায় অধিকাংশ দল ১০০টি পৃথক নারী আসনের পক্ষে মত দিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়েও দলগুলোর মধ্যে আলোচনা এগিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে বলে সূত্র জানায়।

উল্লেখ্য, প্রথম দফার আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় দফার আলোচনা সেই ধারাবাহিকতায় এগিয়ে চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102