মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার প্রতি সেই দুই শিক্ষার্থীর আকুতি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী, সাজ্জাদ হোসেন ও ইয়াসির আরাফাত, কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। প্রবেশপত্র না পেয়ে প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে মানবিক বিবেচনায় সহযোগিতা চেয়েছেন।

শুক্রবার বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে কলেজের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে তারা বলেন, যথাসময়ে ফি পরিশোধ ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও কলেজ প্রশাসনের গাফিলতিতে তাদের প্রবেশপত্র হাতে আসেনি।

সাজ্জাদ হোসেন বলেন, “মায়ের অসুস্থতার কারণে এক শিক্ষার্থীর পরীক্ষায় না বসা নিয়ে প্রধান উপদেষ্টা স্যার মানবিক বার্তা দিয়েছেন। আমরা চাই, আমাদের বিষয়টিও যেন স্যার মানবিক দৃষ্টিতে দেখেন।”

অন্য শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, “আগামী দুই দিন ছুটি রয়েছে। এর মধ্যেই যদি আমাদের প্রবেশপত্র দেওয়া হয়, তাহলে আমরা বাকি পরীক্ষাগুলো দিতে পারব।”

সংবাদ সম্মেলনে ইয়াসিরের মা বিলকিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের বছরটা যেন নষ্ট না হয়, সরকার চাইলে এখনো ওর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে।”

জানা গেছে, গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা এখনও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়নি। তারা চাইছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকের সহানুভূতি ও কার্যকর হস্তক্ষেপে যেন বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণের সুযোগ পান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102