সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

হাসিনা মামলায় বিতর্কিত টিটো অপসারিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আদালত অবমাননার মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গণি টিটোকে সরিয়ে নতুন আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৫শে জুন,২০২৫) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেয়।

টিটোর নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়, কারণ তিনি অতীতে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য ও ফাঁসির দাবি জানিয়েছিলেন। আদালত অবমাননার মতো স্পর্শকাতর মামলায় এই ধরনের ব্যক্তিগত মতাদর্শ প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আদালত মনে করে।

প্রসঙ্গত, চলমান আদালত অবমাননার মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম। শুরুতে এ মামলায় রাষ্ট্রের পক্ষে আইনজীবী হিসেবে আমিনুল গণি টিটোকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তার অতীত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত রাজনৈতিক অবস্থানের কারণে মামলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে।

এরপর আদালত স্বচ্ছতা ও ভারসাম্য নিশ্চিতের লক্ষ্যে আমিনুল গণিকে বাদ দিয়ে আওয়ামীপন্থি হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেয়। একইসঙ্গে, মামলাটির গুরুত্ব বিবেচনায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102