মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিশ্বমানের স্বীকৃতি পেল উত্তরা ইউনিভার্সিটি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিশ্ব উচ্চশিক্ষা সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। রাউন্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং (RUR) ২০২৫-এ গবেষণা খাতে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৯৪৯তম অবস্থানে জায়গা করে নিয়েছে। এই অর্জন আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান ও সম্ভাবনাকে তুলে ধরেছে।

চলতি বছরের ৪ জুন প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বের ৮৫টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে উত্তরা ইউনিভার্সিটির গবেষণায় এ অর্জন গুণগত শিক্ষা, উদ্ভাবনী কার্যক্রম ও বৈশ্বিক অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

RUR র‌্যাংকিং চারটি মূল মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করে—শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা এবং আর্থিক স্থিতিশীলতা। এসব সূচকে উত্তরা ইউনিভার্সিটির ধারাবাহিক উন্নতি একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক মাপকাঠিতে উপযোগী শিক্ষা পরিবেশের প্রতিফলন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা বলেন,

“এই সাফল্য আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রশাসনের সম্মিলিত পরিশ্রমের ফসল। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে উত্তরা ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে।”

বিশ্ববিদ্যালয়টির এই অর্জন শুধু একটি স্বীকৃতি নয়; বরং গবেষণানির্ভর শিক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102