শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি মেগা প্রকল্পে অপচয় রোধে উন্নত ফিজিবিলিটি স্টাডির গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন মুহুরীর উজানের ঢলে লোকালয়ে পানি, দুর্ভোগে হাজারো মানুষ চার বছর পর গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন পরীমনি ফ্রান্স-স্পেনকে এগিয়ে রাখলেন কোর্তোয়া, রোমেরো বললেন—‘কান দিই না

জুলাই দাহকাণ্ডে ১৬ জনের সম্পৃক্ততা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

৬ জনকে পুড়িয়ে মারায় ১৬ জনের সম্পৃক্ততা মিলল- যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এখানে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ই আগস্ট ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। ছয়জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ। এদের মধ্যে একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

লোমহর্ষক এসব তথ্য উঠে এসেছে মামলাটির তদন্ত প্রতিবেদনে। মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।

এটিই তৃতীয় কোনো মামলা, যার তদন্ত সম্পন্ন হলো। গত ১৯ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে ফরমাল চার্জ হিসেবে দাখিল করবে প্রসিকিউশন। আগামী দোসরা জুলাই দিন রেখেছেন ট্রাইব্যুনাল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102