বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ, থাকছে যেসব প্রস্তাবনা হামের বদলে জলাতঙ্কের টিকা দেয়া হলো এক মাসের শিশুকে বসতঘরে বস্তায় ৭ কোটি টাকার হেরোইন, মধ্যরাতে আটক টুলু মিরপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫ হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৮ শিশু রিকশাচালক রিপন হত্যা: সাবেক সচিব জাহাংগীর গ্রেফতার জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে—–স্পীকার “বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব” শাশুড়িকে কুপিয়ে হত্যার মামলায় জামাতার মৃত্যুদণ্ড

অটোরিকশার ধাক্কায় পুলিশ আহত, চালক আটক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এক ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল শিশির কুমার বালা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত শিশির কুমার বালা এক অটোরিকশাকে থামতে সংকেত দেন। তবে চালক সংকেত উপেক্ষা করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দেন ও কিছুদূর টেনে নিয়ে যান। আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিক রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর চালক আব্দুল খালেক (৫২) কে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102