সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ: ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ই জুন,২০২৫) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই আসামিকে ৭ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে। পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী ২৪ জুন।

গত ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলার শুনানিতে উপস্থিত ছিলেন মামুন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার।

তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত ইতিপূর্বে নির্দেশ দিয়েছিল, ২০২৫ সালের ২০ এপ্রিলের মধ্যে এ মামলার তদন্ত শেষ করতে হবে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ছাত্র আন্দোলন দমনে গণহত্যা চালিয়েছে, যেখানে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102