মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আব্দুল্লাহপুরে যান চলাচলে শৃঙ্খলার নজির

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঈদের ছুটির শেষে নগরগামীদের চাপে ঢাকা-উত্তরবঙ্গ সংযোগস্থল আব্দুল্লাহপুর সড়কে যানজটের মহড়া থাকলেও আজ মঙ্গলবার (১৭ই জুন,২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে ঘুরে দেখা গেছে, কোথাও তেমন যানজট নেই—পুরো পথজুড়েই ছিল অবাধ চলাচল।

স্থানীয়দের মতে, ঈদের ছুটির শেষে অধিকাংশ মানুষই রাজধানীতে প্রবেশ করেছে বিধায় যানবাহনের চাপ তুলনামূলকভাবে কম। পণ্যবাহী ট্রাক ও গণপরিবহনের চলাচলও ছিল স্বাভাবিক গতিতে। ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী পণ্য পরিবহনের সংখ্যা বাড়লেও তাতে যানজটে কোনো প্রভাব পড়েনি।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, যান চলাচল নির্বিঘ্ন রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এ পর্যন্ত কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে নিয়ন্ত্রণে।

ট্রাফিক কর্তৃপক্ষ আরও জানায়, যানজট না থাকায় পূর্বে রাতভিত্তিক যেসব পণ্যবাহী পরিবহন চলাচল করত, তা এখন দিনের বেলাতেই চলছে—যা সড়কে গতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়তা করছে।

সড়কের এমন স্বস্তিদায়ক পরিস্থিতি সাধারণ মানুষের জন্য এক স্বস্তির বার্তা হয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102