শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

রাজনৈতিক সংলাপে বিএনপি ও জামায়াতসহ ১০ দলের অংশগ্রহণ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে রাজনৈতিক নেতারা আসতে শুরু করেন।

বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জামায়াতের পক্ষ থেকে অংশ নেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আয়োজিত এ বৈঠকে দেশের রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102