রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

ঈদে জননিরাপত্তায় উত্তরা পুলিশের বিশেষ উদ্যোগ

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর উত্তরা এলাকায় চুরি, ছিনতাই, টানা পার্টি ও অজ্ঞান পার্টি প্রতিরোধে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উত্তরা বিভাগীয় পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহিদুল ইসলাম জানান, আব্দুল্লাহপুর, কামারপাড়া ও এয়ারপোর্ট গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোবাইল, হুন্ডা ও ফুট পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

ঈদ যাত্রা ও কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে জাল নোট শনাক্তকরণ মেশিন, সিভিল টিম ও অতিরিক্ত ফোর্স মাঠে থাকবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক অপরাধ দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ডিসি মুহিদুল ইসলামকে ডিএমপির শ্রেষ্ঠ ডিসি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে উত্তরা বিভাগের প্রতিটি থানা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102