মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৫

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ১ জুন (রবিবার) মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—জাফর (২২), আল-আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬) এবং আরও ১৫ জন।

পুলিশ জানায়, অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকায় মাদক, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102