বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিচ্ছে অন্তর্বর্তী সরকার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য দেবেন, যা বাংলাদেশ টেলিভিশন, বেতার ও অন্যান্য গণমাধ্যমে একযোগে প্রচার হবে।

এবারের বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এটি স্বাধীনতার পর প্রথমবারের মতো আগের বছরের তুলনায় ছোট বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা পরে কাঁটছাঁট হয়ে দাঁড়ায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি।

সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো খাতের উন্নয়নে জোর দেওয়া হবে বাজেটে। কিছু ভাতা বাড়ানো ও কর্মসংস্থান তৈরির উদ্যোগ থাকবে।

জাতীয় সংসদ না থাকায় এটি সংসদের বাইরে দ্বিতীয় বাজেট। এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এমন বাজেট ঘোষণা হয়েছিল। বাজেট নিয়ে কোনো সংসদীয় বিতর্ক না থাকলেও, নাগরিকদের মতামত নিয়ে তা চূড়ান্ত করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা হবে আগামী ১ জুলাই থেকে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102