বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

রাজধানীর বনানীতে লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৫ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। আজ রবিবার (২৫শে মে,২০২৫) বেলা ৯টার দিকে উত্তরাগামী বনানী-কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের কাছে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

নিহতরা হলেন, দুই মোটরসাইকেল আরোহী আশফাক রহমান ও আসিফ মাহমুদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  উত্তরাগামী বনানী-কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এরপরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম আসে। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেলপার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102